Posts

Showing posts from August, 2020

শ্যামশ্রী রায় কর্মকার / বলতে পারিনি / Shyamashri Ray Karmakar

Image
  বলতে পারিনি শ্যামশ্রী রায় কর্মকার  সমস্ত শব্দের টুঁটি সর্ব শক্তি দিয়ে টিপে ধরে নিরাপদ হয়ে আছি তাই ঠিক বলতে পারিনি পাশের ফ্ল্যাটের কাকু কাকিমাকে বেদম পেটালে কাকিমার পিঠ জুড়ে কালশিটে দাগ হয়ে যেতো  সোনালী শরৎ রোদে মেঘ থমথম করলে যেমন হয়  ধানরঙা কব্জিতে জ্বলন্ত সিগারেট ঘষে বাঁজা লিখে দিয়েছিল কাকু কাকিমার নীরবতা চিৎকার হয়ে ধাক্কা খেত ঘরের  দেওয়ালে দোতলার তিনুমামা ছাদ থেকে পড়ে গিয়েছিল সেই থেকে মাথার অসুখ রোদ্দুরকে ঘোড়া মনে করে সওয়ার হতে চাইত সারাদিন  বৃষ্টি হয়ে যেতে চাইত দুঃখ হলে  পাড়া পড়শির বাড়ি, কিছুকিছু আত্মীয় স্বজন  তাকে নিয়ে সেকি হাসাহাসি! আমি তখন বেশ ছোট  অসুখ করলে তাকে নিয়ে এসব করতে নেই কাউকেই বলতে পারিনি কলেজ যাবার পথে কজন বেপাড়ার ছেলে মিতাদির পথ আটকাত মিতাদি যেন এক বলহীন শাসকের সাম্রাজ্য মাটি, ঘাস, দুর্গের সজ্জিত তোরণ ওরা সাইকেল ছুটিয়ে এসে  আলতো করে ধাক্কা দিত পিছন থেকে  হিংস্র একটা টান দিত ওড়না ধরে হেসে উঠতো দিগ্বিজয়ের আনন্দে  মিতাদি রোজ মরে যেত লজ্জায় আর অপমানে খুব রাগ হত জানেন চেঁচিয়ে বলতে ইচ্ছে করত থামো বলছি,এক্ষুনি থাম...

রংরুট: মুখোমুখি শ্যামাশ্রী রায় কর্মকার

রংরুট: মুখোমুখি শ্যামাশ্রী রায় কর্মকার : মুখোমুখি শ্যামাশ্রী রায় কর্মকার সম্পাদক রংরুট: সকলের আগে ত্রৈমাসিক রংরুটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। রংরুটের এই বিশেষ স...